উন্নয়ন ও পরিচ্ছন্ন পৌরসভা গড়তে মেয়র প্রার্থী গিয়াস উদ্দিন আকন

উজিরপুর পৌরসভাকে আধুনিক ও বাসযোগ্য মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে মেয়র পদে প্রার্থী হতে চান মোঃ গিয়াস উদ্দিন আকন। তরুণদের কর্মসংস্থান ও নাগরিক সুবিধা বৃদ্ধির অঙ্গীকার দিয়েছেন।
উন্নয়ন ও পরিচ্ছন্ন পৌরসভা গড়তে মেয়র প্রার্থী গিয়াস উদ্দিন আকন 

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:

আসন্ন উজিরপুর পৌরসভা নির্বাচনকে ঘিরে মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন মোঃ গিয়াস উদ্দিন আকন। “পরিবর্তন হোক, উন্নয়ন ও পরিচ্ছন্ন পৌরসভা হোক সবার অঙ্গীকার” এই স্লোগানকে সামনে রেখে তিনি ইতোমধ্যেই নির্বাচনী মাঠে সক্রিয় হয়ে উঠেছেন। সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং উন্নয়নমুখী ভাবনা তাকে দ্রুতই ভোটারদের আস্থার কেন্দ্রে নিয়ে এসেছে।

স্থানীয়দের কাছে মোঃ গিয়াস উদ্দিন আকন একজন সৎ, কর্মঠ, সাহসী ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে সুপরিচিত। দীর্ঘদিন ধরে তিনি সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থেকে মানুষের পাশে দাঁড়িয়েছেন। সুখে-দুঃখে সাধারণ মানুষের পাশে থাকার কারণে তরুণ সমাজ থেকে শুরু করে প্রবীণ ভোটারদের মাঝেও তার গ্রহণযোগ্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অনেকেই মনে করছেন, তিনি নির্বাচিত হলে পৌরসভায় নতুন নেতৃত্ব ও ইতিবাচক পরিবর্তনের সূচনা হবে।

তার প্রধান লক্ষ্য উজিরপুর পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য মডেল পৌরসভায় রূপান্তর করা। নির্বাচনী অঙ্গীকারে তিনি মাদকমুক্ত সমাজ গঠনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা, উন্নত ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাট সংস্কার ও নতুন অবকাঠামো নির্মাণ, জলাবদ্ধতা নিরসন এবং নাগরিক সুবিধা বৃদ্ধির পরিকল্পনাও তুলে ধরেছেন।

এছাড়াও তিনি তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং পৌর প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। তার মতে, একজন জনপ্রতিনিধির মূল দায়িত্ব হলো জনগণের সেবক হিসেবে কাজ করা এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে পাশে থাকা। এ কারণেই তিনি জনগণের প্রতিনিধি হয়ে বাস্তবমুখী উন্নয়ন নিশ্চিত করতে চান।

মোঃ গিয়াস উদ্দিন আকন বলেন, “তারুণ্যের শক্তিই পারে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় প্রেরণা। আমি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে তাদের অধিকার আদায়ে কাজ করতে চাই। উজিরপুর পৌরসভাকে একটি উন্নত, পরিচ্ছন্ন ও আদর্শ পৌরসভা হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।”

Post a Comment

0 Comments